কুমিল্লায় কাভার্ডভ্যান উল্টে দুই শ্রমিকসহ নিহত ৩ 

কুমিল্লা প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ১২:০৫আপডেট : ২৯ জুলাই ২০২১, ১২:০৫

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় সড়কের পাশে কাভার্ডভ্যান উল্টে দুই বালু শ্রমিকসহ তিন জন নিহত হয়েছেন। এসময় দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টায় কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালু শ্রমিক নুরুল ইসলাম (৪০), ঢাকা সাভারের পাবনারটেক এলাকার মৃত আবদুল খালেকের ছেলে শ্রমিক ফয়জার রহমান (৪০) ও কাভার্ডভ্যান চালক লিটন (৪০)।

মারাত্মক আহত অবস্থায় হাড়িখোলা গ্রামের ট্রাক্টর চালক আমির হোসেনসহ তিন জনকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লা হাইওয়ে ইলিয়টগঞ্জ থানার ওসি জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু উঠাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক্টর ও শ্রমিকদের উপর উল্টে পড়ে। এসময় ঘটনাস্থলেই কাজ করা শ্রমিক নুরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে কাভার্ডভ্যান চালক লিটনও মারা যান।

ওসি জিয়াউল হক আরও বলেন, দুর্ঘটনার সংবাদ শুনে আমিসহ হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসেছি। পুলিশ এবং চান্দিনা ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালিয়েছে। দুর্ঘটনায় নিহতদের লাশ থানায় নেওয়া হবে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী