লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৩

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত লক্ষ্মীপুর-চৌমুহনী মহাসড়কের পলোয়ান মসজিদ ও চরচামিতা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম ইকবাল হোসেন। তিনি কমলনগর উপজেলার হাজিররহাট ইউনিয়নের পাটোয়ারী মার্কেট এলাকার বাসিন্দা। বাকি দুই জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় মিরাজ নামে একজন আহত হয়েছেন। সবাই মোটরসাইকেল আরোহী। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও সদর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সোয়া ১০টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের পৌর এলাকার পালোয়ান মসজিদ নামক স্থানে লক্ষ্মীপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ইকবাল ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা মিরাজ নামে এক আরোহী আহত হন। 

সদর থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. বাহার জানান, আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর ইকবালের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের হাজিরপাড়ার চরচামিতা এলাকায় মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্রু হয়। তাদের পরিচয় পাওয়া যায়নি। একজন ঘটনাস্থলে ও আরেকজন সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক চরচামিতায় দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম