এক চিকিৎসক দিয়েই চলছে একটি হাসপাতাল

জিয়াউল হক, রাঙামাটি
১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৩

রাঙামাটির লংগদুতে স্বাস্থ্যসেবার বেহাল দশা। ৩০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ১০১ পদের বিপরীতে লোকবল আছে ৪৯ জন। উপজেলার দুটি উপ-স্বাস্থ্যকেন্দ্র এবং সাত ইউনিয়নের স্বাস্থ্যসেবা কেন্দ্রেও নেই চিকিৎসক। বর্তমানে একজন দন্ত চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসাসেবা। এতে সাধারণ রোগীরা চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন।

লংগদু উপজেলার আয়তন ৩৮৯ বর্গ কিলোমিটার। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, উপজলোর জনসংখ্যা ৮৪ হাজার ৪৭৭ জন। এত সংখ্যক মানুষের চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল একটি। উপজেলার মানুষ মাছ শিকার ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। দরিদ্র মানুষের চিকিৎসাসেবা গ্রহণের দ্বিতীয় কোনও মাধ্যম নেই।

স্থানীয়দের অভিযোগ, দুর্গম এলাকা হওয়ায় কোনও চিকিৎসক এখানে থাকতে চান না। যারাই নিয়োগ পান দ্রুত বদলি হয়ে চলে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স থাকলেও প্রায় সময় নষ্ট হয়ে পড়ে থাকে। জরুরি রোগী পরিবহনে সমস্যায় পড়তে হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্ট (গাইনি), জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি), জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) এবং মেডিক্যাল অফিসারের নয় পদসহ সব শূন্য। এ ছাড়া আট সিনিয়র স্টাফ নার্স, দুই মিডওয়াইফ (ধাত্রী), দুই মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব), সাত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ও দুই স্বাস্থ্য পরিদর্শকের পদশূন্য রয়েছে। 

অন্যদিকে, চার সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ক্যাশিয়ার, সহকারী নার্স, সাত স্বাস্থ্য সহকারী, সহকারী বাগানমালী, তিন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ১৪ জন চতুর্থ শ্রেণির কর্মচারীর পদশূন্য আছে। স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মাত্র অ্যাম্বুলেন্স, যা প্রায় সময় নষ্ট হয়ে পড়ে থাকে গ্যারেজে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দন্ত চিকিৎসক নন্দিনী দাশ গুপ্ত বলেন, টিএস জরুরি কাছে গত বৃহস্পতিবার রাঙামাটি গেছেন। আরও একজন আবাসিক চিকিৎসক ছিলেন। তিনিও পারিবারিক কাছে ছুটিতে। আমি এখন একা দায়িত্বে আছি। 

একজন দন্ত চিকিৎসক দিয়ে পুরো হাসপাতালে চিকিৎসাসেবা দিতে সমস্যা হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, জটিল রোগী এলে সমস্যা হয়। চিকিৎসক সংকট বড় হয়ে দাঁড়িয়েছে। আমাদের স্যার চিকিৎসক পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসক কম থাকায় আমাদের কাজের চাপ বেড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা বলেন, বর্তমানে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ প্রতি পদে জনবল সংকট চরম আকার ধারণ করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার ধরনা দেওয়ার পরও কোনও কাজ হচ্ছে না। উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা দিয়েই চলছে চিকিৎসাসেবা। তারা না পারলে আমি দেখি।

তিনি আরও বলেন, এমএলএসএস শূন্য পদগুলো জরুরিভাবে পূরণ হওয়া দরকার। বিশেষ করে চিকিৎসক-নার্স, আয়া ও ওয়ার্ড বয়ের মতো পদগুলোতে জনবল খুব প্রয়োজন।

জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, লংগদু, বাঘাইছড়ি ও বরকল উপজেলায় চিকিৎসক সংকট বেশি। এই সংকট পূরণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছি, খুব দ্রুত একটা সমাধান হবে বলে আশা করছি।

/এএম/
সম্পর্কিত
সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে
বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নের মেয়াদ হবে দুই বছর 
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭২৬ জন
সর্বশেষ খবর
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির বার্তা, সাময়িক কষ্টে দেশবাসীর সহযোগিতা কামনা 
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির বার্তা, সাময়িক কষ্টে দেশবাসীর সহযোগিতা কামনা 
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ভিডিও দেখে শনাক্ত করে ব্যবস্থা
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ভিডিও দেখে শনাক্ত করে ব্যবস্থা
দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাসদ 
দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাসদ 
রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ 
রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ 
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন