কুমিল্লা ওয়ার্ড ছাত্রদলের কমিটিতে মৃত ব্যক্তি-বিবাহিতরা

কুমিল্লা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৫

কুমিল্লা মহানগর ছাত্রদলের ঘোষিত ওয়ার্ড কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নগর ছাত্রদলের নেতারা। কমিটিতে ছাত্রলীগ নেতা, মৃত ব্যক্তি, প্রবাসী, মাদক মামলার আসামি ও বিবাহিতরা পদ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি রিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু। তারা বিতর্কিতদের বাদ দিয়ে কমিটি পুনর্বিন্যাসের দাবি জানান।

মহানগর ছাত্রদলের নেতারা জানান, গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড কমিটি অনুমোদন দিয়ে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কমিটি ঘোষণার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর মধ্যে গত ১৬ সেপ্টেম্বর ২২নং এবং ২৫নং ওয়ার্ড ছাত্রদলের ৯ নেতা পদত্যাগ করেন।

সূত্র জানায়, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব হিসেবে মো. আতিকুল হকের নাম আছে। তিনি কমিটি ঘোষণার এক মাস দুই দিন আগে অর্থাৎ গত ১১ আগস্ট মারা যান। ৪নং ওয়ার্ড ছাত্রদলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক মো. ফাহাদুজ্জামান বিবাহিত, ৫নং ওয়ার্ডের সদস্য সচিব মো. সাফকাতুজ্জামানের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। ১০নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক আতিকুল হক ও সদস্য সচিব মো. মহসিন বিবাহিত। ২১নং ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য মো. হাবিবুর রহমান আজাদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, ২২নং ওয়ার্ডের সদস্য সচিব ওমর ফারুক তারেক বিবাহিত, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম ও সদস্য তানিম হোসেন বিদেশে থাকেন।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি রিয়াজ উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, প্রবাসী, মৃত ব্যক্তি, মাদক মামলার আসামিও ওয়ার্ড কমিটিতে পদ পেয়েছেন। এসব বিতর্কিতদের নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য আমরা কেন্দ্রে পাঠিয়েছি।’

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘বিবাহিতরা ছাত্রদলের কমিটিতে থাকতে পারবেন না। থাকলে অবশ্যই বাদ যাবেন। নিষিদ্ধ সংগঠন ছাড়া ছাত্রদলে আসতে পারেন যে কেউ। মৃত ব্যক্তির কমিটিতে থাকার কথা নয়। হয়তো নামের তালিকা নেওয়ার পর তিনি মারা গেছেন। প্রবাসী থাকলে তারাও বাদ যাবেন। বিষয়টি খতিয়ে দেখবো।’

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী