পরিবেশ দূষণের দায়ে ৫ কারখানাকে ১৮ লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ অক্টোবর ২০২১, ২১:৩৬আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:৩৬

অপরিশোধিত তরল বর্জ্য দিয়ে পরিবেশ দূষণ ও পরিবেশগত ছাড়াপত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার পাঁচ কারখানে ১৮ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। 

বুধবার (১৩ অক্টোবর) শুনানি শেষে পরিবেশ অধিদফতর মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরী এসব প্রতিষ্ঠানকে জরিমানার আদেশ দেন।

মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদল হক এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, মঙ্গলবার পরিবেশ অধিদফতর মহানগর কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে পরিবেশ দূষণের বিষয়টি নিশ্চিত হয়ে পাঁচ প্রতিষ্ঠানকে শুনানিতে অংশ নিতে নোটিশ দেয়। প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের উপস্থিতিতে বুধবার শুনানি শেষে ১৮ লাখ ২৫ হাজার ৫২০ টাকা জরিমানা করা হয়।

পাঁচ প্রতিষ্ঠান হলো বায়েজিদ বোস্তামি থানার নাসিরাবাদ এলাকার বেনজ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড, বিএসএস করপোরেশন (বিডি) লিমিটেড, ইসলাম স্টিল কারখানা, একই থানার টেক্সটাইল গেট এলাকার পপুলার ওয়াশিং কারখানা ও একই এলাকার হাজী ওয়াশিং কারখানা। 

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী