পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ১৫:৪৩আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৫:৪৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে (১৬ অক্টোবর) উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দিঘিরজান গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো ওই গ্রামের আজাদ ভূঁইয়ার মেয়ে আয়েশা আক্তার (৭) ও ছেলে মোদ সাদ (৫)। 

খোঁজ নিয়ে জানা যায়, পরিবারের অজান্তে দুপুর ১২টার দিকে ভাইবোন বাড়ির সামনের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা বাড়িতে লাশ নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাবিয়া ছিদ্দিক বলেন, পুকুরের পানিতে ডুবে তাদের ফুসফুসে পানি প্রবেশ করায় মৃত্যু হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিবার অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম