‘সাম্প্রদায়িক হামলার পেছনে বিএনপি-জামায়াতসহ কিছু অপশক্তি জড়িত’

চাঁদপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ১৩:১৪আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৩:১৪

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সম্প্রতি যে ধরনের সাম্প্রদায়িক হামলা হয়েছে, এসব ঘটনার পেছনে কারা জড়িত, কারা ইন্ধনদাতা, কারা অর্থায়ন করেছে তা সব বেড়িয়ে আসছে। দেখা যাচ্ছে- আমরা যে ধারণা করেছিলাম, সেটিই সত্যি। বিএনপি-জামায়াতসহ আরও কিছু অপশক্তি এসব হামলার পেছনে রয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, যারা এ দেশের উন্নতি চায় না, যারা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে চায় তারাই হামলার পেছনে রয়েছে। কারণ, গণতান্ত্রিক পদ্ধতিতে গণমানুষের সরকারকে উৎখাত করা যায় না। তারা চায় ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পরিবর্তন করতে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা এখনই দেশকে অস্থিতিশীল করার নীলনকশা নিয়ে মাঠে নেমেছে। 

মন্ত্রী আরও বলেন, অপশক্তিকে যেকোনও মূল্যে প্রতিহত করতে হবে। কাউকে যেন ওই অপশক্তি ব্যবহার না করতে পারে, সেজন্য সবাইকে নিজ নিজ এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি বোঝাতে হবে। ওই অপশক্তি যেন সাধারণ মানুষকে ব্যবহার করে মন্দির ভাঙচুর, টাকা-পয়সা দিয়ে যেন কোনও নাশকতামূলক কাজ করতে না পারে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।



/টিটি/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি