তেলের ড্রাম তুলতে নেমে স্রোতে ভেসে গেলেন শ্রমিক

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ১৯:১৪আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৯:১৪

লক্ষ্মীপুরে নির্মাণাধীন ব্রিজের এক শ্রমিক খালের পানিতে নেমে নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সাত ঘণ্টা অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

বুধবার (২৭ অক্টোবর) ভোরে তিনি সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন ওয়াপদা খালে পড়ে যান। এর পরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের অভিযান শুরু করে। নিখোঁজ শ্রমিকের নাম মো. বাবুল (৫৫)। তার বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে। তিনি দিঘলীর ওয়াপদা খালের ওপর নির্মিত একটি ব্রিজের পাইলিং গ্রুপের শ্রমিক হিসেবে কাজ করতেন।

জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে কাজ শুরু করার সময় খালের পানিতে একটি তেলের ড্রাম পড়ে গেলে সেটি উদ্ধার করতে ঝাঁপ দেন বাবুল। পানির তীব্র স্রোত থাকায় তিনি আর উঠতে পারেনি। এক পর্যায়ে স্রোতে তলিয়ে যান। তার সঙ্গে আরেকজন শ্রমিক তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

সড়ক ও জনপথ বিভাগের আওতায় ওই ব্রিজ নির্মাণ করছে মেসার্স মোজাহার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর সুপারভাইজার জিল্লুর রহিম বলেন, ‘ওই শ্রমিক পাইলিংয়ের দায়িত্বে ছিলেন।
সাইট ঠিকাদারের হয়ে কাজ করতেন তিনি।’

ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান দলের প্রধান রঞ্জিত কুমার সাহা বলেন, ‘সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। অভিযান অব্যাহত আছে।’

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি