ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, সেনা সদস্যসহ নিহত ২

নোয়াখালী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১, ১৬:৫৭আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৬:৫৭

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাট স্কুল সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বৈদ্যুতিক খুঁটিবাহী ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- সেনা সদস্য রেদোয়ান হোসেন ওরফে মিশু তফাদার (২০) ও তার ভগ্নিপতি মো. শরীফ হোসেন (২৮)। নিহত সেনা সদস্য জেলার চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তার কর্মস্থল ৮ সিগন্যাল ব্যাটালিয়ন সিলেট। ভগ্নিপতি মো. শরীফ হোসেন সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের মান্নাননগর এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

চরজব্বর থানার এসআই মো. রিমন মিয়া জানান, শুক্রবার (২৬ নভেম্বর) সিলেট থেকে পাঁচ দিনের ছুটিতে জেলার সদর উপজেলার মান্নাননগর এলাকায় বোনের বাড়িতে আসেন। শনিবার সকালে তিনি ভগ্নিপতি শরীফ হোসেনকে নিয়ে সুবর্ণচর উপজেলার জোবায়ের বাজারে অবস্থিত সেনাবাহিনীর এসএলবি ক্যাম্পের উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা দেন। মোটরসাইকেলটি আবদুল্লাহ মিয়ারহাট এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিবাহী ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা রেদোয়ান হোসেন ও শরীফ হোসেন গুরুতর আহত হন। 
তিনি আরও জানান, স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেনা সদস্যকে মৃত ঘোষণা করেন। শরীফের অবস্থা অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে মারা যান।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, ‘দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের মাথায় আঘাত লেগেছিল। আহত ব্যক্তিকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। খবর পেয়েছি সেও পথে মারা গেছে।’

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের