কাউন্সিলরসহ দুজনকে হত্যা: আরও ২ আসামি গ্রেফতার 

কুমিল্লা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১, ১৮:২৬আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৮:২৬

কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ জোড়া খুনের মামলার এজহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।  

গ্ৰেফতার দুজন হলেন- মামলার ৬ ও ৭নং আসামি মো. আশিকুর রহমান রকি (২৯) ও মো. আলম মিয়া (৩০)। 

র‍্যাব জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে, আশিককে  লালমনিরহাটের চন্ডীবাজার থেকে এবং আলম মিয়াকে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বড়জালা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মেজর সাকিব জানান, খুব দ্রুত গ্রেফতার দুজনকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে।

গত সোমবার (২২ নভেম্বর) নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা। এ সময় আরও চার জন গুলিবিদ্ধ হন। তারা বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ১২টায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন কাউন্সিলর সোহেলের ছোটভাই সৈয়দ মো. রুমন। এতে ১১ জনের নাম উল্লেখ করে ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করা হয়। এ পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী