সিনহা হত্যা মামলা: তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ হয়নি

কক্সবাজার প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১৯:৩৫আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২২:০২

কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অষ্টম দফায় প্রথম দিন মামলার তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামকে জেরা শেষ হয়নি। সোমবার (২৯ নভেম্বর) বিকাল সোয়া ৫টায় তদন্ত কর্মকর্তার জেরা অসমাপ্ত রেখে মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করেন আদালত।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে জেরা শুরু হয়। গত ১৭ নভেম্বর সপ্তম দফার শেষ দিনও আদালতে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ও জেরা অসমাপ্ত ছিল। সোমবার তার অসমাপ্ত জেরার মধ্য দিয়ে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয় বলে জানান মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

অ্যাডভোকেট ফরিদ আলম জানান, এই মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী হচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা। এটি একটি স্পর্শকাতর এবং চাঞ্চল্যকর মামলা। আসামিপক্ষের আইনজীবীরা তদন্ত কর্মকর্তাকে ধীরে-সুস্থে জেরা করছেন। সোমবার মামলার মূল তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামকে বরখাস্ত পরিদর্শক লিয়াকতের আইনজীবী জেরা করেন। তার জেরা শেষ হলে বরখাস্ত ওসি প্রদীপের আইনজীবী অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত জেরা শুরু করেন। বিকাল ৫টার দিকে তার জেরা অসমাপ্ত রেখে এদিনের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন আদালত। মঙ্গলবার সকালে আবারও মামলার তদন্ত কর্মকর্তার অসমাপ্ত জেরা শুরু করা হবে। এর পরে এই মামলায় আসামি পুলিশের তিন সোর্সের পক্ষের আইনজীবীরা জেরা করবেন। ইতোপূর্বে এই মামলায় আদালতে ৬৪ জন সাক্ষী দিয়েছেন। এএসপি খাইরুল ইসলাম এই মামলার ৬৫তম সাক্ষী।

এর আগে সকাল সাড়ে ৯টায় ওসি প্রদীপসহ এই মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি