পৌর নির্বাচনের ২ দিন আগে সুধারাম থানার ওসি প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২২, ০৯:৪২আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১০:১৯

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নোয়াখালী পৌরসভা নির্বাচনের দুই দিন আগে সুধারাম মডেল থানার ওসি মো. সাহেদ উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। 

এর আগে, একই দিন সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. আশফাকুর রহমান স্বাক্ষরিত চিঠিতে তাকে প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়।  

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশনের এক অফিস আদেশ অনুসারে সুধারাম মডেল থানার ওসি কে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, নোয়াখালী সদর পৌরসভার সাধারণ নির্বাচনকালে প্রশাসনিক কারণে সুধারাম মডেল থানার ওসি মো. সাহেদ উদ্দিনকে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দেওয়া হয়েছে। ওই চিঠিতে আরও বলা হয়, নির্দেশনা অনুযায়ী ওসি মো. সাহেদ উদ্দিনকে প্রত্যাহার করে তার জায়গায় একজন উপযুক্ত কর্মকর্তা পদায়ন করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হলো। 

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি নোয়াখালী জেলা শহর মাইজদী নিয়ে গঠিত প্রথম শ্রেণির পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে পুরুষ ভোটার ৩৭ হাজার ৪০১ ও নারী ভোটার ৩৮হাজার ৩২৫জনসহ মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন। মেয়র পদে সাত জন, ৯টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর ১৪ জন এবং সাধারন কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী