চট্টগ্রামে শনাক্ত ছাড়ালো ১৪ শতাংশ, স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা 

তুহিন সাইফুদ্দিন, চট্টগ্রাম
১৪ জানুয়ারি ২০২২, ১৩:১৩আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৩:১৬

চট্টগ্রামে শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করে ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৪ দশমিক ৫২ শতাংশ। তবে কয়েকদিনের মতো শুক্রবারেও করোনায় কোনও মৃত্যু হয়নি। সাড়ে তিনমাস বিরতির পর গেল ১০ জানুয়ারি পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ শতাংশ ছাড়িয়ে যায়। ওই দিন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই হাজার ৩৪টি নমুনা পরীক্ষা করে ১১৯ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ৫ দশমিক ৮৫ শতাংশ। এরপর থেকে প্রতিদিন সংক্রণ হার বাড়ছে। 

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২ জন, বিআইটিআইডি ল্যাবে ৩২ জন, চমেক ল্যাবে ৫২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪০ জন, শেভরন ল্যাবে ৩০ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৩ জন, আরটিআরএল ল্যাবে ২১ জন, মেডিক্যাল সেন্টার ল্যাবে ১৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৪৫ জন, ল্যাবএইড ল্যাবে চার জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৩ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১২ জন এবং শাহ আমানত বিমানবন্দর ল্যাবে ৯ জনের করোনা শনাক্ত হয়। 

এদিন সিভাসু ল্যাব, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ও অ্যান্টিজেন টেস্ট করা হয়নি।

নতুন আক্রান্ত ২৬৩ জন মহানগর এলাকার ও ৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ চার হাজার ১৮৮ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৫ হাজার ৬১৪ জন এবং উপজেলায় ২৮ হাজার ৫৭৪ জন রোগী শনাক্ত হন। এছাড়া করোনায় মারা যাওয়া মোট এক হাজার ৩৩৫ জনের মধ্যে মহানগর এলাকায় ৭২৫ এবং বিভিন্ন উপজেলার ৬১০ জন বাসিন্দা রয়েছেন।

এদিকে সংক্রমণ বাড়লেও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উদাসীনতা রয়েছে। শুক্রবার সকালে নগরীর চকবাজার, বহদ্দারহাট, চান্দগাঁও এলাকা ঘুরে দেখা গেছে লোকজনের মধ্যে মাস্ক ব্যবহারের আগ্রহ কম। যানবাহনগুলোতে বিশেষ করে বাস-টেম্পোতে চালক কন্ডাক্টরদের মুখে মাস্ক দেখা যায়নি। যাত্রীদের অনেকের মুখে মাস্ক ছিল না। বহদ্দারহাট কাঁচা বাজারে গিয়ে দেখা যায় কিছু কিছু ক্রেতা-বিক্রেতা মাস্ক পড়েছে। তবে বেশিরভাগের মুখে ছিল না মাস্ক।

চান্দগাঁও আবাসিক এলাকা থেকে বহদ্দারহাট কাঁচাবাজারে আসেন জসিম উদ্দিন। মাস্ক না পরার কারণ জানতে চাইলে তিনি বলেন, পকেটে আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তাই পরিনি। বাজার করা শেষ হলে মাস্ক পরব।

চান্দগাঁও আরাকান সড়ক থেকে নিউ মার্কেট চলাচলকারী টেম্পোর চালক জহির বলেন, মাস্ক পড়েছি কয়েকদিন। আজ ভুলে গেছি সঙ্গে নিতে। তবে সব সময় মাস্ক পড়ার চেষ্টা করি।

করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে জানিয়ে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, গেল কয়েকদিনে কারও মৃত্যু না হলেও সংক্রমণ বাড়ছে। শুক্রবার করোনা শনাক্ত হার ১৪ ভাগ ছাড়িয়েছে। জনসাধারণকে মাস্ক পরতে বলা হলেও খুব একটা মেনে চলছে না। এজন্য সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। যে হারে সংক্রমণ বাড়ছে তা নিয়ন্ত্রণে না এলে কয়েকদিন পর মৃত্যু হারও বাড়বে।



/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী