চট্টগ্রামে করোনায় আরও ২ মৃত্যু, শনাক্ত ১৪৫৫

চট্টগ্রাম সংবাদদাতা
২৬ জানুয়ারি ২০২২, ১০:১০আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১০:১০

চট্টগ্রামে বুধবার (২৬ জানুয়ারি) করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুই জন মারা গেছেন। এ সময়  আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৫৫ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১৪ হাজার ৯১৫ জনে। আর মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৪৮ জনে।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে চার হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৪৫৫ জনের করোনা শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ৩৪ দশমিক ১৩ শতাংশ। শনাক্তদের মধ্যে এক হাজার ৬০ জন নগরের এবং ৩৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৯২ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৮৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১১৩ জন, অ্যান্টিজেন টেস্টে ১৫৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৪ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৮২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮৭ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২১ জন,  হেলথকেয়ার ল্যাবে ২১৩ জন মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৫১ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৩৫ জন এবং বিমানবন্দরে পিসিআর টেস্টে ২১ জনের শরীরে করোনা  শনাক্ত হয়। 

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী