নোয়াখালীর ৪ মামলায় গ্রেফতার দেখানো হলো ইকবালকে

নোয়াখালী প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০৯

কুমিল্লায় মন্দিরে হামলার ঘটনায় নোয়াখালীতে দায়ের করা চারটি মামলায় ইকবালকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআইডির আবেদনের ভিত্তিতে আসামির শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করা হয়। ইকবালকে বর্তমানে নোয়াখালী জেলা কারাগারে রাখা হয়েছে।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. শাহ আলম বলেন, ‘চৌমুহনীতে হামলার ঘটনায় দায়ের করা তিনটি এবং কোম্পানীগঞ্জের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাগুলো সিআইডি নোয়াখালী তদন্ত করেছে। বেগমগঞ্জের তিনটি মামলায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার এবং কোম্পানীগঞ্জের মামলাটি ম্যাজিস্ট্রেট মো. এমদাদ আসামির উপস্থিতিতে গ্রেফতার দেখান।’

সিআইডি নোয়াখালীর বিশেষ পুলিশ সুপার মো. বশির আহমেদ জানান, চারটি মামলায় আসামী ইকবালের শ্যোন অ্যারেস্টের আবেদন করে তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। যে চারটি মামলায় আসামি ইকবালকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে সেগুলো সিএআইডির চার জন কর্মকর্তা পৃথক তদন্ত করছেন।

উল্লেখ্য, বেগমগঞ্জে হামলার ঘটনায় ১৩ মামলার মধ্যে ছয়টি সিআইডি এবং ছয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং আরও একটি বেগমগঞ্জ থানায় তদন্তাধীন রয়েছে। গত বছরের ১৩ অক্টোবর কুমিল্লার ঘটনার জের ধরে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের