সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, তদন্তে ৩ সদস্যের কমিটি

চট্টগ্রাম সংবাদদাতা
২৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৮

চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ ক্রুজশিপ বে ওয়ানের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নৌ-বাণিজ্য অধিদফতর।

নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন শেখ মো. জালাল উদ্দিন গাজীকে প্রধান করে শনিবার (২৬ ফেব্রুয়ারি) এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার রফিকুল আলম ও নৌ-পরিবহন অধিদফতরের ফিল্ড ইউনিটের কো-অর্ডিনেটর মোহাম্মদ হোসাইন।

আরও পড়ুন: মাঝ সমুদ্রে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, ফিরে আসছে চট্টগ্রামে

বিষয়টি নিশ্চিত করে নৌ-বাণিজ্য অধিদফতরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ক্রুজশিপ বে ওয়ানে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে বে ওয়ান জাহাজটি ছেড়ে যায়। রাত দেড়টার দিকে কুতুবদিয়ার কাছাকাছি পৌঁছাতেই ইঞ্জিন রুম থেকে আগুনসহ ধোঁয়া বের হতে থাকে। বিষয়টি টের পেয়ে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ২৫-৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওই সময় জাহাজটিতে প্রায় সাড়ে ৭০০ যাত্রী ছিলেন। 

আরও পড়ুন: মাঝ সমুদ্রে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, নিরাপদে ফিরলেন যাত্রীরা

দীর্ঘ ১৩ ঘণ্টা পর জাহাজটি শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল জেটিতে পৌঁছে। মাঝসাগরে আগুনে বিকল হওয়া জাহাজটিকে আনতে সহযোগিতা করেছে বন্দরের টাগবোট ‘কাণ্ডারি ১০’। জাহাজটি চট্টগ্রাম টার্মিনালে পৌঁছার পর যাত্রীদের মাঝে স্বস্তি আসে।

/এএম/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী