বঙ্গোপসাগরের তীরে ভেসে আসছে বিপুল পরিমাণ মৃত মাছ

কক্সবাজার প্রতিনিধি
২০ মার্চ ২০২২, ১৫:৫৭আপডেট : ২০ মার্চ ২০২২, ১৫:৫৭

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ভেসে আসছে বিপুল পরিমাণ মৃত মাছ। শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভাটার সময় এসব মাছ ভেসে আসতে থাকে।

স্থানীয়রা জানিয়েছেন, কলাতলী সৈকতের আধা-কিলোমিটার এলাকাজুড়ে ভেসে আসা ছোট আকৃতির এসব মাছ স্থানীয়দের কাছে ‘চামিলা’ নামে পরিচিত। তবে এই মাছের প্রকৃত ও বৈজ্ঞানিক নাম সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর জোয়ার শুরু হলে মৃত মাছগুলোর বেশিরভাগই সাগরে চলে যায়। স্থানীয়দের ধারণা, ভাটার সময় আবারও মাছগুলো ভেসে আসতে পারে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাইদ মো. শরীফ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে এবং মানুষের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জেনেছি, সাগরে কোনও ধরনের পরিবেশ দূষণ হয়নি। দূষণ হলে মাছের সঙ্গে অন্যান্য সামুদ্রিক পোকামাকড়ও মারা যেত। তবে মাছগুলো জেলেদের ট্রলার থেকে পড়েও ভেসে আসতে পারে। ঘটনাস্থলে বৈজ্ঞানিক কর্মকর্তারা কাজ করছেন। আরও পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত জানা যাবে।’

/এফআর/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী