বিজিবি সদস্যদের কামড়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ আসামি ছিনতাই

কক্সবাজার প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২২, ১৫:৪৬আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৬:২৫

কক্সবাজারের উখিয়ায় বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ মো. বখতিয়ার নামের এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত (৭ এপ্রিল) আড়াইটার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী পূর্ব ফাঁড়ির বিল এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকালে কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় জানোনো হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফাঁড়ির বিল এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. বখতিয়ারকে (৪২) ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় আটক বখতিয়ারকে হ্যান্ডকাফ পরিয়ে ক্যাম্পে ফেরার সময় স্থানীয় নারী ও শিশুদের ব্যবহার করে টহল সদস্যদের ওপর হামলা চালানো হয়। প্রায় অর্ধ শতাধিক নারী বিজিবির টহল সদস্যদের হাত ও শরীরে কামড় বসিয়ে ক্ষত-বিক্ষত করেন। এ সময় ধৃত আসামি বখতিয়ার ইয়াবাসহ পালিয়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করা হচ্ছে। পরে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি