রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১২ মে ২০২২, ১২:৩৯আপডেট : ১২ মে ২০২২, ১৩:১৮

কক্সবাজারের উখিয়ায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের ছয় সদস্য দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০টায় বালুখালী ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি/৪-এ এই ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে অগ্নিদগ্ধদের নাম জানা যায়নি। তাদেরকে উখিয়া এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

১৪-আর্মড পুলিশের অধিনায়ক নাঈমুল হক জানান, সকালে রোহিঙ্গা নুরুল আলমের স্ত্রী রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করেন। চুলার সমস্যার কারণে তাতে আগুন জ্বলছিল না। গ্যাস সিলিন্ডার চালু রেখেই দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করেন। এতে আগে থেকে চালু থাকা গ্যাস রান্নাঘরে ঘনীভূত থাকার ফলে দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে পুরো রান্নাঘরে আগুন লেগে যায়।

এ সময় নুরুল আলমের পরিবারের সদস্যরা রান্নাঘরে উপস্থিত ছিল। এতে পরিবারের সব সদস্য আগুনে দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি