লন্ডন শহর ৩ দিন পানির নিচে ছিল: মেয়র সাক্কু

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা
১৬ মে ২০২২, ২২:২৬আপডেট : ১৬ মে ২০২২, ২২:২৬

কুমিল্লা সিটি করপোরেশনের সদ্যবিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, ‌‌‘অতিবৃষ্টি, সড়ক ও জনপথ অধিদফতরের ফোরলেনের কাজের কারণে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পৃথিবীর কোন দেশে জলাবদ্ধতা সৃষ্টি হয় না? জলাবদ্ধতার কারণে তিন দিন লন্ডন শহর পানির নিচে ছিল।’

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে সোমাবার (১৬ মে)। দুপুরে মেয়রের চেয়ার ছাড়েন বিএনপি নেতা মনিরুল হক সাক্কু। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা হস্তান্তরের পূর্বে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

সাক্কু আরও বলেন, ‘যানজট নিরসনে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। চকবাজার ও শাসনগাছা বাস টার্মিনাল সরানোর জন্য ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। জাঙ্গালিয়া বাস টার্মিনাল সম্প্রসারণের ব্যবস্থা নিচ্ছি। এতে যানজট কমবে। পাশাপাশি শহরের অটোরিকশাসহ পরিবহনগুলো দুই ধাপে চালানোর একটি পরিকল্পনা রয়েছে।’

মেয়র সাক্কু বলেন, ‘গত ১০ বছরে ৬৫০ কোটি টাকা পেয়েছি। যার মধ্যে অল্প কিছু টাকা একনেক দিয়েছে। সম্প্রতি একনেকে এক হাজার ৫৩৮ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়। প্রধানমন্ত্রী এগুলো ওয়ার্ড অনুসারে ভাগ করে দিয়েছেন। এতদিন টাকার অভাবে অনেক কাজ করতে পারিনি। এবার নির্বাচিত হলে বাকি কাজ সম্পন্ন করবো। আমি মনে করি, চুক্তি অনুসারে ৬০-৬২ ভাগ কাজ সম্পন্ন করতে পেরেছি।’

গত বছর দফায় দফায় বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়ে নগরবাসী। জলাবদ্ধতার কারণে সীমাহীন দুর্ভোগে পড়েন নগরীর মানুষ। এর আগেও কুমিল্লা নগরীতে জলাবদ্ধতার ঘটনা ঘটেছিল। তবে ২০২১ সালের মতো কয়েক দফা জলাবদ্ধতার ঘটনা নজিরবিহীন।

আগামী ১৫ জুন কুমিল্লায় তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে সিটি করপোরেশন নির্বাচন। মনিরুল হক সাক্কু স্বতন্ত্র ও বিএনপির ব্যানারে দুবার কুমিল্লার মেয়র নির্বাচিত হন।

/এএম/
সম্পর্কিত
ঝড়-বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, উপড়ে পড়েছে গাছ
বৃষ্টির পর গাবতলীতে হাঁটুপানি, বিপাকে ক্রেতা-বিক্রেতা
তুমুল বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের