সাক্কু কোটিপতি, নগদ টাকা নেই রিফাতের

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা 
১৯ মে ২০২২, ২২:০৭আপডেট : ১৯ মে ২০২২, ২২:৫৮

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ছয় জনের মধ্যে সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর নগদ টাকা রয়েছে কোটি টাকার বেশি। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের কোনও নগদ টাকা নেই। এছাড়া স্বেচ্ছাসেবক দল মহানগর সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ তিন প্রার্থীর কোনও গাড়ি নেই। 

বৃহস্পতিবার (১৯ মে) মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রার্থীদের জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। 

হলফনামায় প্রার্থী মনিরুল হক সাক্কু উল্লেখ করেন, তিনি মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন। নিজের ও স্ত্রীর মোট দুটি গাড়ি রয়েছে। তিনি পেশায় ঠিকাদার। তবে মেয়র থাকাকালে তিনি ঠিকাদারি কাজ করেননি। হলফনামায় দেওয়া তথ্যমতে, তার নগদ টাকা আছে এক কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ৮৯২ টাকা। ব্যাংকে আছে দুই লাখ ৯৪ হাজার টাকা। স্বর্ণ আছে নিজের ১০ তোলা, স্ত্রীর ১০ তোলা। তার বিরুদ্ধে দুদক ও আয়কর বিভাগের দুটি মামলা বিচারাধীন রয়েছে।

অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত হলফনামায় বলেছেন, তিনি বিএ পাস। তার দুটি গাড়ি রয়েছে। ঠিকাদারি পেশায় তিনি জড়িত আছেন। তবে তার নগদ টাকা নেই। ব্যাংকে আছে ৬১ লাখ দুই হাজার ৪৯৫ টাকা। পোস্টাল সেভিংসে আছে ৭৮ লাখ ৬৭ হাজার ৪৫৪ টাকা। স্বর্ণ নিজের ২০ ভরি, স্ত্রীর রয়েছে ৩০ ভরি। তার বিরুদ্ধে কোনও মামলা চলমান নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়।

আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান হলফনামায় বলেন, তার শিক্ষাগত যোগ্যতা বিএসএস। নিজের ও স্ত্রীর মোট দুটি গাড়ি রয়েছে। পেশা ঠিকাদারি। নগদ আছে দুই লাখ ৪২ হাজার ৭৪২ টাকা। ব্যাংকে আছে তিন লাখ ১৭ হাজার ২৮৮ টাকা। স্বর্ণ নিজের ২৫ তোলা, স্ত্রীর রয়েছে ৫০ তোলা। তার নামে ফৌজদারি দুটি মামলা বিচারাধীন।

জেলা স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার উল্লেখ করেন, তার শিক্ষাগত যোগ্যতা বিকম। তার গাড়ি নেই। পেশায় ব্যবসায়ী। নগদ টাকা আছে ৩৮ লাখ ৭২ হাজার ৯৩৫ টাকা। ব্যাংকে আছে তিন লাখ দুই হাজার ৪৯৭ টাকা। স্বর্ণ নিজের ২০ তোলা, স্ত্রীর আছে ২০ ভরি। তার বিরুদ্ধে আটটি মামলা বিচারাধীন।

অন্যদিকে প্রার্থী কামরুল আহসান বাবুল তার হলফনামায় লিখেছেন, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। তার গাড়ি নেই, পেশা ব্যবসা। নগদ টাকা আছে তিন লাখ ২০ হাজার। ব্যাংকে আছে মাত্র পাঁচ হাজার টাকা। স্বর্ণ বিয়ের উপহার হিসেবে আছে ৩০ ভরি। তার বিরুদ্ধেও দুটি মামলা বিচারাধীন।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাশেদুল ইসলাম উল্লেখ করেন, তার শিক্ষাগত যোগ্যতা কামিল (এমএ সমমান)। তার গাড়ি নেই। তিনি পেশায় কলেজ শিক্ষক। নগদ টাকা আছে ৫০ হাজার। ব্যাংকে আছে দুই লাখ ৪২৮ টাকা। স্ত্রীর স্বর্ণ আছে দুই ভরি। তার নামেও কোনও মামলা নেই।

উল্লেখ্য, ২৬ মে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর নির্বাচন হবে ১৫ জুন।


আরও পড়ুন:

কুমিল্লার সাক্কুকে আজীবন বহিষ্কার করলো বিএনপি

কুমিল্লা সিটি নির্বাচন: দল ছাড়লেন সাক্কু ও কায়সার 

কুমিল্লা সিটি নির্বাচন: ৬ মেয়র প্রার্থীরই মনোনয়ন বৈধ

ভোরের কাগজের প্রকাশক-সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা

লন্ডন শহর ৩ দিন পানির নিচে ছিল: মেয়র সাক্কু

কুমিল্লা সিটি নির্বাচন: আ.লীগে ঐক্য, বিএনপি নেতাদের মধ্যে কোন্দল 

কুমিল্লা সিটি নির্বাচন: আ.লীগ প্রার্থীকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

কুমিল্লা সিটি নির্বাচন: মাঠে নেমেছে বিজিবি

 

/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম