কুমিল্লা সিটি নির্বাচন: দল ছাড়লেন সাক্কু ও কায়সার 

কুমিল্লা প্রতিনিধি 
১৯ মে ২০২২, ২০:১১আপডেট : ১৯ মে ২০২২, ২০:২৫

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা।

বৃহস্পতিবার (১৯ মে) বিকালে নির্বাচন কমিশন বিএনপি নেতা ও বর্তমান মেয়র মো. মনিরুল হক সাক্কুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। ঘোষণার পর বিএনপি থেকে পদত্যাগ করেন তিনি। তার পদত্যাগপত্র ব্যক্তিগত সহকারী কবির হোসেন মজুমদারের মাধ্যমে দক্ষিণ জেলা বিএনপি সভাপতি রাবেয়া চৌধুরীর কাছে পাঠানো হয়। এর অনুলিপি গেছে কেন্দ্রীয় মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে।

সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেন সাক্কুর ব্যক্তিগত সহকারী কবির হোসেন মজুমদার।

তিনি বলেন, মনিরুল হক সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। এছাড়াও তিনি কুমিল্লা সিটি করপোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র। আগামী ১৫ জুন তৃতীয়বারের মতো কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বিএনপি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য তিনি দল থেকে পদত্যাগ করেছেন।

এর আগে, নগরীর ধর্মসাগরপাড়ার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দেন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। তিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিরও সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ছিলেন। 

সংবাদ সম্মেলনে কায়সার দাবি করেন, দল যেহেতু নির্বাচনে যাচ্ছে না, তাই দলের আদর্শের প্রতি সম্মান জানিয়ে পদত্যাগ করেছি। সংবাদ সম্মেলনে তিনি ক্লিন সিটি গড়ার লক্ষ্যে সবার কাছে ভোট চান। 

আরও পড়ুন:

কুমিল্লা সিটি নির্বাচন: ৬ মেয়র প্রার্থীরই মনোনয়ন বৈধ

ভোরের কাগজের প্রকাশক-সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা

লন্ডন শহর ৩ দিন পানির নিচে ছিল: মেয়র সাক্কু

কুমিল্লা সিটি নির্বাচন: আ.লীগে ঐক্য, বিএনপি নেতাদের মধ্যে কোন্দল 

কুমিল্লা সিটি নির্বাচন: আ.লীগ প্রার্থীকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

কুমিল্লা সিটি নির্বাচন: মাঠে নেমেছে বিজিবি

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী