চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, ঝাঁপ দিয়ে রক্ষা তরুণীর 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ মে ২০২২, ১৬:১৯আপডেট : ২৬ মে ২০২২, ১৭:০৭

চট্টগ্রামে এক তরুণীকে চলন্ত বাসে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বাসচালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মে) মধ্যরাতে নগরী ও জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ২টায় এ তথ্য জানানো হয়।

গ্রেফতার দুই জন হলো, চালক আনোয়ার হোসেন টিপু (২২) ও সহকারী জনি দাশ (২০)। আনোয়ার হোসেন জেলার দোহাজারীর দেওয়ানহাট এলাকার বাছা মিয়ার ছেলে। জনি দাশ পটিয়া থানাধীন ডেংগাপাড়া কেলিশহর এলাকার মিঠুন দাশের ছেলে।

বাকলিয়া থানার ওসি রাশেদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, গত ১৫ মে চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি সানমুন গ্রুপের গোল্ডেন হাইস পোশাক কারখানার ওই নারী শ্রমিক অন্য কর্মীদের সঙ্গে প্রতিষ্ঠানটির নিয়োজিত বাসে বাসার উদ্দেশে রওনা হন। বাসে ভিকটিমসহ আরও ১০-১২ জন পোশাককর্মী ছিলেন। তারা বহদ্দারহাটে গন্তব্যে নেমে যান। এরপর ভিকটিমকে একা পেয়ে চালক ও তার সহকারী ধর্ষণের চেষ্টা চালায়। এ অবস্থায় ওই নারী কর্মী চলন্ত বাস থেকে ঝাঁপ দিয়ে রক্ষা পান। তবে এতে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। 

পরে ভিকটিম সুস্থ হলে বুধবার পুলিশকে বিস্তারিত খুলে বলেন এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ তদন্তে নেমে রাতেই চালক ও তার সহকারীকে গ্রেফতার করে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী