কুমিল্লা সিটি নির্বাচন

মনোনয়ন কেনার অভিযোগ তোলায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
০১ জুন ২০২২, ১৮:১৮আপডেট : ০১ জুন ২০২২, ১৮:১৮

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত ‘৬০ কোটি টাকায় মনোনয়ন কিনেছেন’ অভিযোগ তোলায় বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীসহ তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

বুধবার (১ জুন) দুপুরে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ। 

মামলার অন্য আসামিরা হলেন—জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) সভাপতি নাজমুল আহসান কলিমুল্লাহ ও টেবিল টক ইউকের সঞ্চালক হাসিনা আক্তার।

বাদীপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানান, আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন। ১২ জুলাই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৩ মে আওয়ামী লীগের নির্বাচনি মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্তে কুমিল্লা সিটির নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তার দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর আসামিরা পরস্পর যোগসাজশে বিএনপি-জামায়াতের আর্থিক পৃষ্ঠপোষকতায় লন্ডন থেকে পরিচালিত ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের মাধ্যমে গত ১৯ এপ্রিল একটি টক শো প্রচার হয়। এতে আরফানুল হক রিফাতের বিরুদ্ধে পরিকল্পিত বিষোদগার ও অপপ্রচার করা হয়েছে। এর মধ্যে জানিপপ সভাপতি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ টক শোতে উল্লেখ করেন, ‘আরফানুল হক রিফাতের মনোনয়ন নিশ্চিত করতে ১৩ কোটি টাকা খরচ হয়েছে। পরে শুনলাম এটা বেড়ে ২০ কোটি টাকায় গেছে। পরে যে হইচইটা হলো, এই টাকার পরিমাণ গিয়ে নাকি ৬০ কোটি টাকায় দাঁড়িয়েছে।’ 

মামলার আবেদনে আরও বলা হয়েছে, তারা টক শোতে মানহানিকর বক্তব্য দিয়েছেন। এছাড়া মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য উপস্থাপন করে বাদীর সম্মানহানি করেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, ‘অধ্যাপক ড. নাজমুল আহসান কোনও ধরনের তথ্য-প্রমাণ ছাড়া মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করে কুমিল্লা সিটি নির্বাচন অস্থিতিশীল করার নীলনকশায় জড়িত। তার এ ধরনের বক্তব্যে আমার ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক সম্মানহানি ঘটানো হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি