চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া নারী বেঁচে আছেন

কুমিল্লা প্রতিনিধি
১৭ জুন ২০২২, ১৫:৪২আপডেট : ১৭ জুন ২০২২, ১৫:৪৫

আত্মহত্যার জন্য দৌড়ে এসে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে যান এক নারী। ট্রেনের ধাক্কায় থেঁতলে যায় শরীর। ট্রেন চলে যাওয়ার পর আহত অবস্থায় স্থানীয়দের সাহায্যে নেওয়া হয় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

শুক্রবার (১৭ জুন) সকালে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই নারীর নাম বেবি বেগম। তিনি নগরীর বাগিচাগাঁও এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি কুমিল্লা স্টেশনে ঢোকার সময় প্ল্যাটফর্ম থেকে এক নারী দৌড়ে সামনে দাঁড়িয়ে যান। তাকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায় ট্রেনটি। এ সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা চিৎকার করতে থাকেন। পরে ট্রেন চলে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমরা আহত অবস্থায় ওই নারীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। তিনি ভালো আছেন। ট্রেনের ধাক্কায় বাম পায়ে বেশি ব্যথা পেয়েছেন। তিনি কেন আত্মহত্যার চেষ্টা করেছেন, পুরোপুরি সুস্থ হওয়ার পর বিস্তারিত জানতে পারবো।’

/এএম/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের