চট্টগ্রাম কাস্টমসে ৫৯ হাজার ২৫৬ কোটি টাকা রাজস্ব আদায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
৩০ জুন ২০২২, ২১:৪৬আপডেট : ৩০ জুন ২০২২, ২১:৪৬

২০২১-২২ অর্থবছরে ৫৯ হাজার ২৫৬ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। তবে লক্ষ্যমাত্রা ছিল ৬৪ হাজার ৭৫ কোটি টাকা। এর আগের অর্থবছরে মোট আদায় করেছিল ৫১ হাজার ৫৭৬ কোটি টাকা। বৃহস্পতিবার (৩০ জুন) চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্রে এই তথ্য জানা গেছে।

কাস্টমস কমিশনার এম ফখরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ২০২১-২২ অর্থবছরে ৫৯ হাজার ২৫৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এ ছাড়া বকেয়া পড়েছে তিন হাজার ৮৮৪ কোটি ৪৩ লাখ টাকা। বকেয়াসহ হিসাব করলে রাজস্ব আহরণের পরিমাণ দাঁড়ায় ৬৩ হাজার ১৪০ কোটি টাকা।

তিনি আরও জানান, বকেয়ার মধ্যে পেট্রোবাংলার কাছে তিন হাজার ৬৯৯ কোটি ২৮ লাখ, পদ্মা অয়েল কোম্পানির কাছে ১১৬ কোটি ৭৩ লাখ, মেঘনা পেট্রোলিয়ামের কাছে ২৮ কোটি ৪০ লাখ, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েলের কাছে ৫৭ লাখ, সামিট এলএনজির কাছে পাঁচ কোটি ১১ লাখ, এক্সিলারেট এনার্জির কাছে ১৩ লাখ ও বাংলাদেশ পুলিশের কাছে ৩৪ কোটি ২১ লাখ টাকা বকেয়া রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
ঈদে কত খরচ করলেন? সব হিসাব চাইতে পারে এনবিআর
অর্থনৈতিক সংকটে রাজস্ব আদায়ে বড় ধাক্কা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান