প্যারোলে কারাগার থেকে বেরিয়ে শপথ নেবেন ২ কাউন্সিলর

কুমিল্লা প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১৭:৫৯আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৭:৫৯

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী দুই কাউন্সিলর প্যারোলে মুক্তি নিয়ে শপথ নেবেন। মঙ্গলবার (৫ জুলাই) পুলিশের পাহারায় কুমিল্লা কারাগার থেকে তাদের ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে নেওয়া হবে। সেখানে ভার্চুয়ালি শপথ অনুষ্ঠানে যোগ দেবেন তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. একরাম হোসেন, বিষ্ণপুর মুন্সেফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. গোলাম কিবরিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া হবে।’

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, ‘মঙ্গলবার কুসিক নির্বাচনে বিজয়ীদের শপথ। সেখানে যোগ দিতে কারাগারে থাকা দুই কাউন্সিলরের প্যারোলে মুক্তির একটি নথি পেয়েছি। তাদেরকে আগামীকাল সকালে পুলিশের দায়িত্বে মুক্তি দেওয়া হবে। আবার নির্দিষ্ট সময় পর কারাগারে পাঠানো হবে।’

এর আগে, ২০২১ সালের অক্টোবরে কুমিল্লার নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে কোরআন শরিফ রাখার ঘটনার মামলায় গত ২১ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী দুই কাউন্সিলরসহ আট জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জেলা দায়রা জজ আতাব উল্লাহ এই আদেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী