বন্ধুদের সঙ্গে কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১৯:৩০আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৯:৪২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তানভিরুল হক তানিম (১৪) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) বিকাল ৪টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এই ঘটনা ঘটে। 

ওই শিক্ষার্থী কক্সবাজার সদর উপজেলার বাস টার্মিনাল এলাকার নুরুল ইসলাম ভুট্টুর ছেলে ও শহরের বায়তুস শরফ জব্বারিয়া একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র। এ সময় মাহিম নামের আরেকজনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, দুপুরে সদর উপজেলার টার্মিনাল এলাকা থেকে স্কুলপড়ুয়া বন্ধুরা মিলে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসে। সৈকতে ফুটবল খেলার পর সবাই সাগরে গোসলে নামে।

তিনি আরও জানান, গোসলের একপর্যায়ে টিউব উল্টে দুই বন্ধু সাগরে ভেসে যেতে থাকে। পরে চিৎকার করলে লাইফ গার্ড কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করেন। এ সময় মাহিম নামের একজনকে উদ্ধার করতে পারলেও অপরজনকে সাগরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির ৪০ মিনিট পর পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী