ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে আরেকটি মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ জুলাই ২০২২, ১৮:১০আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৮:১০

প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ এ বিচারক জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করা হয়।

আদালত মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। চট্টগ্রামের চকবাজার থানাধীন ডিসি রোড এলাকার আরিফ টাওয়ারের বাসিন্দা চৌধুরী নাঈম সরোয়ার এ মামলা করেন।

বাদীর আইনজীবী আবুল হাসনাত বাংলা ট্রিবিউনকে বলেন, মামলার বাদী ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে এক লাখ ৬০ হাজার টাকায় একটি মোটরসাইকেল কিনতে অনলাইনে অগ্রিম টাকা দিয়ে আবেদন করেন। পরে মোটরসাইকেল না দিয়ে ২০২১ সালের ১৪ অক্টোবর সমপরিমাণ অর্থের একটি চেক দেয় ইভ্যালি। ব্যাংকে গিয়ে দেখেন, উল্লিখিত অর্থ ওই অ্যাকাউন্টে ছিল না। এ কারণে গত ১৯ এপ্রিল ব্যাংক থেকে ওই চেক ডিজঅনার হয়।

তিনি আরও জানান, মঙ্গলবার চেকের অর্থ চেয়ে আদালতে মামলা করেছেন চৌধুরী নাঈম সরোয়ার। আদালতে মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

/এফআর/
সম্পর্কিত
বিজিবির ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ ছয় জন কারাগারে
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার
সর্বশেষ খবর
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
ফিফা আসিয়ান কাপ নিয়ে যা বললেন ইনফান্তিনো
ফিফা আসিয়ান কাপ নিয়ে যা বললেন ইনফান্তিনো
২ কোটি ডলার দান, যুক্তরাষ্ট্রের কলেজের নাম হচ্ছে ভারতীয় দম্পতির নামে
২ কোটি ডলার দান, যুক্তরাষ্ট্রের কলেজের নাম হচ্ছে ভারতীয় দম্পতির নামে
দেশে গণমাধ্যমের মুক্ত পরিবেশ বিরাজ করছে: রিজভী
দেশে গণমাধ্যমের মুক্ত পরিবেশ বিরাজ করছে: রিজভী
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়