রিসোর্ট থেকে তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৭ জুলাই ২০২২, ১৯:৪৭আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৯:৪৭

কক্সবাজার শহরে রিসোর্ট থেকে এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে শহরের হোটেল-মোটেল জোনের ‘নির্জন রিসোর্ট’ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি।

রিসোর্টের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, ‘ভোর ৩টায় এসে স্বামী-স্ত্রী পরিচয়ে দুই তরুণ-তরুণী একটি কক্ষ ভাড়া নেন। রাত হয়ে যাওয়ায় নিবন্ধন খাতায় তাদের নাম-পরিচয় লেখা হয়নি। পরে আমি ফজরের নামাজ পড়তে বের হই। ফিরে এসে দেখি, তাদের কক্ষের দরজার তালা বাইরে থেকে খোলা। দরজা খুলে ওই তরুণীকে পিছনে হাত মোড়ানো অবস্থায় খাটে পড়ে থাকতে দেখি। তবে স্বামী পরিচয় দেওয়া লোকটিকে পাওয়া যায়নি। পরে ঘটনার ব্যাপারে পুলিশকে অবহিত করা হয়।’

কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, দুপুর ১২টায় নির্জন রিসোর্টের একটি কক্ষের খাট থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। এ সময় তার দুই হাত পিছনে মোড়ানে ছিল। কক্ষের দরজা বাইরে থেকে খোলা অবস্থায় পাওয়া যায়। শরীরের কোথাও আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, স্বামী পরিচয় দিয়ে তাকে নিয়ে হোটেল কক্ষে ওঠা ব্যক্তি শ্বাসরোধে হত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এসআই আরও জানান, রিসোর্টে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। আলামত সংগ্রহের পাশাপাশি হত্যার কারণ জানতে পুলিশের বিশেষজ্ঞ ইউনিটের সহায়তা চাওয়া হয়েছে। সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন শেষে সুরতহাল প্রতিবেদন করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের