চট্টগ্রামে প্রস্তুত চামড়া ব্যবসায়ীরা, সুদিন ফেরার আশা

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১০ জুলাই ২০২২, ০৩:৪৭আপডেট : ১০ জুলাই ২০২২, ১৩:৫৩

কোরবানির পশুর চামড়া কেনার জন্য প্রস্তুত চট্টগ্রামের আড়তদাররা। চট্টগ্রামের একমাত্র ট্যানারি রিফ লেদার এক লাখ পিস চামড়া কেনার টার্গেট নিয়েছে। অপরদিকে ঢাকার ট্যানারি মালিকদেরও প্রায় আড়াই থেকে তিন লাখ চামড়ার চাহিদা আছে। সব মিলিয়ে এবার চট্টগ্রামে বাড়বে চামড়ার কদর। চামড়া ব্যবসায়ীরা মনে করছেন, দেশে আবারও চামড়ার সুদিন ফিরে আসছে।

গত বছর চট্টগ্রামে পানির দামে বিক্রি হয় চামড়া। গরুর চামড়া বিক্রি হয়েছিল ৫০ টাকা থেকে ২০০ টাকা দরে। অনেকে চামড়া বিক্রি না করে মাটিতে পুঁতে ফেলে।

এবার পানির দামে বিক্রি হবে না চামড়া। সরকার নির্ধারিত দামে কোরবানিদাতারা চামড়া বিক্রি করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চামড়া ব্যবসায়ীরা জানান, এক সময় চট্টগ্রামে ২২টি ট্যানারি ছিল। সারাদেশ থেকে কোরবানিসহ সারা বছরই চামড়া কিনতো চট্টগ্রামের ট্যানারি মালিকরা। এমনকি চামড়া কেনার জন্য কাঁচা চামড়া ব্যবসায়ী তথা মৌসুমি ব্যবসায়ীদের অগ্রিম টাকাও দিয়ে দিতো।

পরবর্তীতে পরিবেশ অধিদফতরের নিয়মের নানা গ্যাঁড়াকলে পড়ে একে একে বন্ধ হয়ে যায় এসব ট্যানারি। সর্বশেষ ১৯৯১ সালে কালুরঘাট শিল্প এলাকায় টিকে গ্রুপ গড়ে তুলে রিফ লেদার নামে একটি ট্যানারি। ক্রয় করা চামড়া থেকে উৎপাদিত চামড়াজাত পণ্য রফতানি করে বিদেশে।

রিফ লেদারের পরিচালক (অপারেশনস অ্যান্ড মার্কেটিং) মুখলেসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার এক লাখ পিস চামড়া কেনার টার্গেট আছে। অন্যান্য বছর আমরা লবণ দেওয়া চামড়া কিনে নিতাম। এবার আমরা সরাসরি কাঁচা চামড়াও কিনে নেবো। নিজস্ব লোক দিয়ে এসব চামড়ায় লবণ দেওয়া হবে। এ লক্ষ্যে আমরা প্রস্তুতি নিয়েছি।’

তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এবার চামড়ার কদর বেশি আছে। আন্তর্জাতিক বাজারেও চামড়ার কদর সৃষ্টি হয়েছে। যার কারণে এবার আর চামড়া নষ্ট হবে না। চামড়া যাতে নষ্ট না হয় এ জন্য আমরা নিজেরাই চামড়া কিনছি। চট্টগ্রামে আরও কয়েকটি ট্যানারি গড়ে উঠলে চামড়ার চাহিদা আরও বাড়তো বলেও এই কর্মকর্তা দাবি করেন।

বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মুখলেসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার আমরা আড়াই থেকে তিন লাখ কাঁচা চামড়া কিনব। এ লক্ষ্যে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। মজুত করেছি লবণ। পর্যাপ্ত শ্রমিক রেখে দিয়েছি।সরকার নির্ধারিত দামে আমরা চামড়া কিনতে পারব বলে আশা করছি।’

এদিকে নজরুল ইসলাম নামে কাঁচা চামড়া ব্যবসায়ী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার আর চামড়া নষ্ট হবে না। মনে হচ্ছে চামড়ার সুদিন ফিরে আসছে। চট্টগ্রামের একমাত্র ট্যানারি রিফ লেদার এক লাখ চামড়া কিনবে। ঢাকার অনেক ট্যানারি বলেছে চামড়া কিনতে। ঢাকার ট্যানারিদের চাহিদাও প্রায় আড়াই থেকে তিন লাখ চামড়া। যার কারণে এবার চামড়ার দর গত বছরের চেয়ে বেশি থাকবে।

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে এবার ৮ লাখ ২১ হাজার পশু কোরবানি হতে পারে। এরমধ্যে গরু ৫ লাখ ৩৫ হাজার ৮০৩টি, মহিষ ৬৬ হাজার ২৩৭টি, ছাগল ও ভেড়া ১ লাখ ৮৯ হাজার ৩৬২টি এবং অন্যান্য পশু ৯৯টি।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)  কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বাংলা ট্রিবিউনকে বলেন, চামড়া নিয়ে সতর্ক থাকবে পুলিশ। চামড়া পাচার রোধে থাকবে গোয়েন্দা নজরদারি।কোনো এলাকায় যাতে সিন্ডিকেট তৈরি করে কোরবানির চামড়া কেনা-বেচায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকবে পুলিশ। চামড়া কেনা-বেচা এবং পরিবহনে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে তা নিশ্চিত করা হবে। ঢাকাগামী চামড়া বহনের ট্রাক চলাচলে কোনও বাধা নিষেধ থাকবে না বলেও জানান তিনি।

/এমএস/
সম্পর্কিত
২৩ দিন পর খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
চামড়া খাত হতে পারে অর্থনীতির নতুন প্রবৃদ্ধির চালক: হোসেন জিল্লুর রহমান
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ঝিনাইদহে দুর্ঘটনার কবলে বাস, আহত ২৫
ঝিনাইদহে দুর্ঘটনার কবলে বাস, আহত ২৫
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঋণ বিতরণ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঋণ বিতরণ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর
ভারত ভ্রমণে চণ্ডীগড় যাচ্ছেন? জানুন ট্রেনযাত্রায় ৩৬ দিনের বাড়তি সতর্কতা
ভারত ভ্রমণে চণ্ডীগড় যাচ্ছেন? জানুন ট্রেনযাত্রায় ৩৬ দিনের বাড়তি সতর্কতা
স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে তেলের স্তর
স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে তেলের স্তর
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ