ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

ফেনী প্রতিনিধি
২২ জুলাই ২০২২, ১৩:৪৮আপডেট : ২২ জুলাই ২০২২, ১৩:৪৮

ফেনীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে তিন জন।

শুক্রবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় ফেনী-নোয়াখালী অঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

আহতদের ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আবদুস সামাদ জানান, ট্রাকটি নোয়াখালীর দিকে যাচ্ছিল এবং অটোরিকশা যাচ্ছিল ফেনীর দিকে। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও এক নারীর মৃত্যু হয়। হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ট্রাক ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের