তেল কম দেওয়ায় ২ ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ আগস্ট ২০২২, ১৪:৩৯আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৪:৩৯

চট্টগ্রামে তেল কম দেওয়ার অপরাধে দুই ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি ফিলিং স্টেশন সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ আগস্ট) দুপুরে নগরীর ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের চান্দগাঁও সার্কেল এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

তিনি জানান, বিএসটিআই ও সিএমপির সহায়তায় অভিযান চালানো হয়। অভিযানে আটটি ফিলিং স্টেশনের তেলের পাম্প পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আমিন জুট মিল ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার ডিজেলে ৩৮০ মিলিলিটার ও অকটেনের প্রতি ১০ লিটারে ৪৪০ মিলিলিটার কম পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে হাজী এ ওয়াজেদ অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ১৭০ মিলিলিটার কম পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট দুটি মামলায় এক লাখ টাকা আদায় করা হয়েছে।  জনভোগান্তি রোধে এ অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

/এসএইচ/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের