১০ টাকা ভাড়া নিয়ে ঝগড়ার জেরে চালককে হত্যা, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি
১১ আগস্ট ২০২২, ২১:২১আপডেট : ১১ আগস্ট ২০২২, ২১:২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অটোরিকশাচালক বলরাম মজুমদারকে ১০ টাকা ভাড়া নিয়ে ঝগড়ার জেরে শ্বাসরোধে হত্যার ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুই আসামিকে গ্রেফতার করেছে। একই সঙ্গে চুরি যাওয়া অটোরিকশার অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে।  
    
গ্রেফতার শ্যামল চন্দ্র দাস (৩২) জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নারায়ন চন্দ্র দাসের ছেলে এবং আবদুল খালেক ওরফে তোতা মিয়া (৫২) কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহবুবুল হক মুন্সি বাড়ির মৃত মোস্তফা মিয়ার ছেলে। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহীদুল ইসলাম পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, বুধবার কোম্পানীগঞ্জ ও সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে ডিবি পুলিশ।  

পুলিশ সুপার বলেন, আসামিরা চলতি বছরের ৩১ জানুয়ারি চালক বলরাম মজুমদারের রিকশায় যাত্রী হিসেবে উঠে উপজেলার ৪ নম্বর চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহিষের ডগি এলাকায় নিয়ে যায়। সেখানে পৌঁছে আসামিরা ইউনুছ চৌকিদারের বাড়ির পূর্বপাশে কৃষি জমিতে নিয়ে বলরামকে শ্বাসরোধে হত্যা করে।

পুলিশ সুপার আরও বলেন, আসামি শ্যামল চন্দ্র দাসকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম বলরাম মজুমদারের সঙ্গে ঘটনার ৪-৫ দিন আগে অটোরিকশার ১০ টাকা ভাড়া নিয়ে ঝগড়া হয়। সেই ঝগড়াকে কেন্দ্র করে আসামিরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে বলরামের অটোরিকশাটি ২৭ হাজারে বিক্রি করে টাকা ভাগ বাটোয়ারা করে নেন আসামিরা। 

উল্লেখ্য, নিহত বলরাম উপজেলার চর হাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সনাতন মহাজন বাড়ির ননী গোপালের ছেলে। চলতি বছরের ৩১ জানুয়ারি দুপুর পৌঁনে ২টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন মহিষের ডগি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম