ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ার অভিযোগে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার

নোয়াখালী প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, ১৬:৪৪আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৬:৪৪

ক্লাস ফাঁকি দিয়ে দোকানে আড্ডা দেওয়ার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে বিজ্ঞপ্তি দিয়ে ওই পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। তারা হলো- অষ্টম শ্রেণির এক ও নবম শ্রেণির চার শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন বাজারে আড্ডা দেওয়া, হোটেলে খাওয়া ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের কারণে পাঁচ ছাত্রকে ১৪ আগস্ট সাময়িক বহিষ্কার করা হলো। একইসঙ্গে বিদ্যালয়ের অন্য ছাত্রছাত্রীদের সতর্ক করা হলো।’

রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর চৌধুরী সেলিম বলেন, ‘রবিবার বেলা সাড়ে ১০টায় স্কুলে ক্লাস চলাকালীন পাঁচ শিক্ষার্থীকে রাজগঞ্জ বাজারে দোকানে আড্ডা দিতে দেখি। পরে তাদের আটক করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের কাছে পাঠাই।’ 

রাজগঞ্জ ইউনিয়ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, ‘বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থীকে এর আগেও সতর্ক করা হয়েছিল। তারা পুনরায় বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করায় সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের