ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, ২১:৪২আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২২:১৪

লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌর শহরের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অফিস রুম থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয় লোকজন।

ওই অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীর মা। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার অধ্যক্ষ নিজাম উদ্দিন (৪৮) উপজেলার কেরোয়া ইউনিয়নের মোল্লারহাট গ্রামের বাসিন্দা। তিনি জামায়াতের সাবেক নেতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে পৌর শহরের মীরগঞ্জ সড়কে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে ছেলে ও মেয়েদের অনাবাসিকভাবে পাঠদান করা হয়। প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দেড় শতাধিক শিক্ষার্থী এ প্রতিষ্ঠানে লেখাপড়া করে। নিজাম উদ্দিন শুরু থেকে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে কর্মরত। বর্তমানে তিনি রায়পুর সরকারি হাসপাতাল জামে মসজিদের খতিব। আগে উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই ছাত্রী (৯) তার কয়েকজন সহপাঠীর সঙ্গে ক্লাসরুমের সামনে সকালের নাশতা করছিল। এ সময় অধ্যক্ষ তাকে নিজের কক্ষে ডেকে যৌন হয়রানি করেন। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার মা ও নানিকে ঘটনাটি জানায়। তারা বিষয়টি অন্য অভিভাবকদের জানান। সকাল ১০টায় শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অধ্যক্ষ নিজাম উদ্দিনকে আটক করেন অভিভাবক ও স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ লোকজন নিজাম উদ্দিনকে পুলিশে দেন।

এ ঘটনায় শিক্ষার্থীর মা রবিবার দুপুরে বাদী হয়ে অধ্যক্ষ নিজাম উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেন। ওই মামলায় নিজাম উদ্দিনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগেও নিজামের বিরুদ্ধে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। গ্রেফতার হওয়ার আগে অধ্যক্ষ নিজাম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমার প্রতি অবিচার করা হয়েছে।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ওই শিশুর পরিবার মামলা করেছে। আদালতে শিশুটির জবানবন্দি নেওয়া হয়েছে। পরে আদালতের নির্দেশে অধ্যক্ষ নিজাম উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির
বন্ধুকে ১ লাখ টাকা ধার দিয়ে জীবনটাই শেষ
সারের দাবিতে বিক্ষোভ: ‘এখন গ্রেফতারের ভয়ে পালায় থাকতেছে কৃষকরা’
সর্বশেষ খবর
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা