চলন্ত বাসে শিক্ষিকাকে যৌন হয়রানি, যুবকের ১ মাস কারাদণ্ড

মীরসরাই প্রতিনিধি
২৯ আগস্ট ২০২২, ২৩:৩০আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২৩:৩০

চট্টগ্রামের মীরসরাইয়ে চলন্ত বাসে স্কুলশিক্ষিকাকে যৌন হয়রানির দায়ে শওকত হোসেন নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএমএন জামিউল হিকমা। বিকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। 

দণ্ডপ্রাপ্ত শওকত হোসেন (৩৫) ইলেকট্রিক মিস্ত্রি ও চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বন্দর এলাকার কাপুডিয়া পাড়ার আবুল মকছুদের ছেলে। একই দিন সকালে চট্টগ্রাম থেকে মীরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় যাওয়ার পথে চলন্ত বাসে যৌন হয়রানির শিকার হন ওই স্কুলশিক্ষিকা। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএমএন জামিউল হিকমা বলেন, সকাল ৯টায় মীরসরাই উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা চট্টগ্রাম থেকে চয়েস পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে শিক্ষিকাকে যৌন হয়রানি করে শওকত। পরে বাসে থাকা কয়েকজনের সহযোগিতায় শওকতকে আটক করা হয়। সেইসঙ্গে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন শিক্ষিকা। অভিযোগের ভিত্তিতে সাক্ষ্য-প্রমাণ সাপেক্ষে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরপর তাকে থানায় সোপর্দ করা হয়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‌‘থানায় সোপর্দের পর বিকালে দণ্ডপ্রাপ্ত যুবককে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
ছাত্রী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা!
সাভারে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি