‘সীমান্তে গোলাগুলি বন্ধ করুন, মগের মুল্লুকেই সমস্যার সমাধান করুন’

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৪ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৪

বাংলাদেশের সীমান্তে মিয়ানমারকে গোলাগুলি বন্ধের জন্য হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ-মিয়ানমারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমাদের সরকার সে সম্পর্ক বজায় রাখতে চায়। কাজেই সীমান্তে গোলাগুলি বন্ধ করুন। ১৯৭১ সালে যুদ্ধ করে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছি আমরা। বাঙালি জানে কীভাবে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। আপনাদের মগের মুল্লুকের সমস্যা আপনারা মগের মুল্লুকেই সমাধান করুন। আমরা ভদ্রতা ও বিনয়ের সঙ্গে বলছি; এটিকে আমাদের দুর্বলতা ভাববেন না। আমাদের ভদ্রতা ও বিনয়কে আপনারা সম্মান করতে শিখুন। নিজেদের অভ্যন্তরীণ সমস্যা নিজেরা সমাধান করুন। আপনাদের সমস্যা যেন আমাদের কাঁধে না পড়ে সে বিষয়ে হুঁশিয়ার করে দিতে চাই।’ 

রবিবার (১১ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবু সাঈদ আল মাহমুদ বলেন, ‘আপনাদের (মিয়ানমারের) সব সমস্যা কেন আমাদের কাঁধে এসে পড়ে। কেন আপনাদের সমস্যার মুখোমুখি হতে হবে আমাদের? আপনাদের গুলি কেন আমাদের ভূমিতে এসে পড়বে। সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হবো, আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন। এখানের মানুষ ক্ষতিগ্রস্ত হলে সেখানের মানুষও ক্ষতিগ্রস্ত হবে। প্রতিবেশী ভারতও ক্ষতিগ্রস্ত হবে। আজ ভারতে কিছু হলে আমাদের দেশ শান্তিতে থাকবে না। আবার আমাদের দেশে কিছু হলে ভারত শান্তিতে থাকবে না। কোনও না কোনও সমস্যা সৃষ্টি হলে প্রতিবেশী সবগুলো দেশ ক্ষতিগ্রস্ত হবে। এটি আপনাদের বুঝতে হবে।’ 

তিনি বলেন, ‘দেশে বিএনপি-জামায়াত একটি অরাজকতা সৃষ্টি করতে চায়। কারণ তারা দেশপ্রেমহীন। আওয়ামী লীগ হচ্ছে মানবিক ও দেশপ্রেমে উজ্জীবিত একটি দল। আগামী নির্বাচনকে ঘিরে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়াতলে এসে একযোগে কাজ করতে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে।’

টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নেতাকর্মী ও অতিথিরা

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হোসেনের পরিচালনায় এবং সাধারণ সম্পাদক নুরুল বশরের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন—আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান ও সাবেক এমপি আবদুর রহমান বদি প্রমুখ।

এর আগে দুপুর ১২টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আগের কমিটির সাধারণ সম্পাদক নুরুল বশরকে সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদকে সাধারণ সম্পাদককে করা হয়েছে।

এর আগে ২০১৩ সালের জানুয়ারি মাসে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। ৯ বছর পর আবারও সম্মেলন হলো।

/এএম/
সম্পর্কিত
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
আ.লীগের ‘দোসর’ বলে এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগ
পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান ভূঁইয়া গ্রেফতার
সর্বশেষ খবর
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই