ক্যাম্পে রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা

টেকনাফ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ২০:১৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ২০:১৪

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী শরণার্থী ক্যাম্পে মোহাম্মদ ইলিয়াছ (৪০) নামে এক রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ‘চাকমাইয়া গ্রুপের’ লোকজনের বিরুদ্ধে। ইলিয়াছ ‘সালমান শাহ’ গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান। নিহত ইলিয়াছ মোচনী রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের মৃত নাছির আহমেদের ছেলে।

নিহতের ছেলে মোহাম্মদ রুবেল দাবি করেন, ‘রবিবার ভোরে বি-ব্লকের বাসায় এসে চাকমাইয়া গ্রুপের লোকজন টাকা, স্বর্ণসহ বিভিন্ন মালামাল লুট করে। পরে ফেরার পথে বাবাকে পেয়ে পিটিয়ে আহত করে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘সালমান শাহ ও চাকমাইয়া নামে দুই রোহিঙ্গা ডাকাত গ্রুপ রয়েছে। তারা বিভিন্ন সময় ক্যাম্পের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। তাদের এলাকাভিত্তিক আধিপত্য নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।’

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম