মীরসরাইয়ে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, ইউপি সদস্য গ্রেফতার

মীরসরাই প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৩

চট্টগ্রামের মীরসরাইয়ে যুবলীগ কর্মী শহীদুল ইসলাম আকাশকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে জোরারগঞ্জ থানায় এ মামলা করেছেন নিহতের বড় বোন নাজমা আক্তার। ওই দিন রাতেই চিনকিরহাট এলাকা থেকে মামলার ৫ নম্বর আসামি ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন বলেন, ‌‘মঙ্গলবার রাতে নিহত আকাশের বড় বোন বাদী হয়ে স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির ওরফে মামুনকে প্রধান আসামি করে ১৪ জনের নামে মামলা করেছেন। মামলায় ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ৫ নম্বর আসামি ইউপি সদস্য মিজানুর রহমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।’

এর আগে সোমবার সন্ধ্যায় বারইয়ারহাট বাজারে আসার সময় চিনকিরহাট এলাকায় শহীদুল ইসলাম আকাশকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী