‘মাঠ নয়, মানুষের মন দখলের রাজনীতি শিখিয়েছেন বঙ্গবন্ধু’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২১ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৪

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘সরকারবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে শুধু বিএনপি নয়, যারা নিজেদের গাড়িতে পতাকা উড়াতে চায়, যাদের সঙ্গে জনগণের ঘামের কোনও সম্পর্ক নেই তারাও জড়িত। রাজনীতি করলে জনগণের হৃদয়ে যেতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেশিশক্তির জোরে মাঠ দখল করার রাজনীতি শেখাননি, তিনি আমাদেরকে মানুষের মন দখল করার রাজনীতি শিখিয়েছেন। তার নেতাকর্মীরা এই আদর্শ বুকে নিয়ে রাজনীতি করেছেন।’

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির একটি কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী এম এ মান্নানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘একজন ত্যাগী, নিবেদিত, লোভ লালসাহীন রাজনীতিকের নাম এম এ মান্নান। সরকারের মন্ত্রী হয়েও তিনি কখনও গাড়ি-বাড়ি, টাকা-পয়সা বিত্ত-বৈভবের দিকে চোখ বাড়াননি। অনেকে মনে করতে পারেন, এম এ মান্নান হয়তো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। কিন্তু তা সঠিক নয়। এই চট্টগ্রাম শহরে এম এ মান্নান ছিলেন উত্তরাধিকার সূত্রে ভূসম্পত্তির অধিকারী। রাজনীতি করতে গিয়ে তিনি পারিবারিক সম্পত্তির অনেকটাই হারিয়েছেন। আজকের দিনে অনেকেই রাজনীতিতে আসেন রাতারাতি বড়লোক হওয়ার জন্য। রাজনীতিকে ব্যবহার করে কোটিপতি হবার জন্য।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চোধুরী বাচ্চু, যুগ্ম সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, কার্যকরী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, জাবেদ খান, ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম, জেলা পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম, ফিরোজ আহমেদ প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
সর্বশেষ খবর
হ্যারিকেন লালার পর ধেয়ে আসছে আরেক ঝড় ‘মোকে’, ভারী বৃষ্টির শঙ্কা
হ্যারিকেন লালার পর ধেয়ে আসছে আরেক ঝড় ‘মোকে’, ভারী বৃষ্টির শঙ্কা
মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু... 
মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু... 
একটি ফ্লাইট কেন কখনও নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যায়
একটি ফ্লাইট কেন কখনও নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যায়
বাংলাদেশ ব্যাংকের এডি পদে নিয়োগে যেসব প্রস্তুতি জরুরি
বাংলাদেশ ব্যাংকের এডি পদে নিয়োগে যেসব প্রস্তুতি জরুরি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর