পরীক্ষা কেন্দ্রের সামনে কিশোরকে হত্যার ঘটনায় গ্রেফতার ৮

কুমিল্লা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৪

কুমিল্লার তিতাস উপজেলায় প্রকাশ্য দিবালোকে দাখিল পরীক্ষা কেন্দ্রের সামনে মো. সিয়াম (১৭) নামে এক কিশোরকে হত্যার ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে সিয়ামের বাবা হেলাল উদ্দিন সরকার বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে তিতাস থানায় মামলা করেন। এরপর সব আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা এবারের দাখিল পরীক্ষার্থী। 

আরও পড়ুন: প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকার ভাইকে হত্যা

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বাংলা ট্রিবিউনকে জানান, হত্যাকাণ্ডে জড়িত আট জনকে গ্রেফতার করে শুক্রবার কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসার সামনে সিয়ামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সে ওই উপজেলার মজিদপুর ইউনিয়নের চর মোহনপুর এলাকার হেলাল উদ্দিন ওরফে বাক্কার ছেলে এবং মুন্সীগঞ্জ টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র। 

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী