টেকনাফে দুই বাংলাদেশিকে অপহরণ করেছে ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা’

কক্সবাজার প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩২

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকা থেকে দুই বাংলাদেশিকে রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে জানা গেছে। একই ঘটনায় সন্ত্রাসীদের হাত থেকে দুজন পালিয়ে এসেছেন। এর মধ্যে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মরিচ্যাঘোনা এলাকা থেকে ওই চার জনকে অপহরণ করেছিল রোহিঙ্গা সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের কবল থেকে পালিয়ে আসা দুজনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মরিচ্যাঘোনা থেকে হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার নজির আহমদ (৫০), তার ছেলে সাদ্দাম হোসেন (২৭), একই এলাকার মো. শাহজাহান ও মো. মেহেদীকে অপহরণ করেছিল রোহিঙ্গা সন্ত্রাসীরা। এর মধ্যে শাহজাহান ও মেহেদী পালিয়ে রক্ষা পেয়েছেন। তবে শাহজাহানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালানোর সময় তাকে গুলি করা হয়।’

শাহজাহান ও মেহেদীর বরাত দিয়ে চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, ‘সকালে মরিচ্যাঘোনা এলাকায় শসা ক্ষেতে কাজ করছিলেন নজির আহমদ, সাদ্দাম হোসেন, শাহজাহান ও মেহেদীসহ কয়েকজন। হঠাৎ একদল রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রের মুখে চার জনকে অপহরণ করে নিয়ে যায়।তাদের নিয়ে যাওয়ার পথে পাহাড়ি এলাকায় আরেক রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে অপহরণকারীদের গোলাগুলির ঘটনা ঘটে। এ সুযোগে পালিয়ে আসেন শাহজাহান ও মেহেদী। এ সময় অপহরণকারীদের গুলিতে শাহজাহান আহত হন। শাহজাহানকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি টেকনাফ থানা পুলিশকে জানানো হয়েছে।’

টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে শুনেছি দুজনকে অপহরণ করা হয়েছে। অপহরণের ঘটনায় কারা জড়িত এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। অপহৃতদের উদ্ধারে অভিযান চালানো হবে।’

/এএম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি