বাসকে সাইড দিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, প্রাণ গেলো শিক্ষার্থীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২২, ২০:১০আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ২০:১৮

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যার এ দুর্ঘটনায় প্রাণ হারান শিক্ষার্থী ইজাজুল হক জিসান (২৫)।

জিসান ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছেন খাটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু। ওই শিক্ষার্থী ভৈরব উপজেলার আব্দুস সালামের ছেলে বলে জানান তিনি।

ওসি জানান, আশুগঞ্জ উপজেলার সোনারামপুর নামক স্থানে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি বাসকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে জিসানকে বহনকারী মোটরবাইক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পরে উদ্ধার করে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি সুখেন্দ্র বসু বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

/টিটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী