বিদ্যুতের খুঁটিসহ পুকুরে পড়ে লাইনম্যানের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২২, ১৭:১৯আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৭:১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন মেরামতের সময় খুঁটিসহ পুকুরে পড়ে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মো. রিপন মিয়া (২৮) সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কানিউচ্চ গ্রামের বাসিন্দা। তিনি নবীনগর শিবপুর জোনের পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান আশিক বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টিয়ারা গ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ওই লাইন মেরামত করতে খুঁটিতে উঠেন লাইনম্যান রিপন। এ সময় বাতাসের তোড়ে বিদ্যুতের খুঁটিসহ তিনি পুকুরে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

/এএম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী