কুমিল্লার গণসমাবেশে মোবাইল হারিয়েছে রুমিন ফারহানার

কুমিল্লা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ১৮:৪৯আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ২০:১১

বিএনপির কুমিল্লা গণসমাবেশের আগের দিন শুক্রবার (২৫ নভেম্বর) রাতে সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে মোবাইল ফোন হারিয়েছেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

জানা গেছে, শুক্রবার রাতে তিনি সমাবেশস্থলের টাউন হল মাঠের লিবার্টি চত্বরে নেমে মিছিলসহকারে মুক্ত মঞ্চে যান। সেখানে কর্মীদের শুভেচ্ছা জানান এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে হেঁটে তিনি মাঠ পরিদর্শন শেষে হেঁটে পূবালী চত্বরে যান। সেখানে গাড়িতে উঠে দেখেন মোবাইল নেই। পরে তিনি কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে জানান।

রুমিন ফারহানা বলেন, ‘আমার মোবাইল ফোন হারিয়ে গেছে। আমি কুমিল্লার কোতোয়ালি থানায় জিডি করেছি। জিডির কপিতে আইএমইআই নম্বর দিয়েছি। কিন্তু থানা থেকে কোনও সহযোগিতা পাইনি।’

রুমিন ফারহানার মোবাইল হারানোর ঘটনায় কুমিল্লার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ। তবে কে জিডি করেছেন সেটি জানাতে পারেননি।

এদিকে, মোবাইল হারানোর রাতে সমাবেশের প্রচার মাইকে একটি মোবাইল হারানোর ঘোষণা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, ‘একটি গুরুত্বপূর্ণ মোবাইল ফোন হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন তাহলে শিগগিরই কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর কাছে জমা দিলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। মোবাইলের সন্ধান দেওয়া ব্যক্তির নাম গোপন রাখা হবে।’

/ইএইচএস/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী