‘বঙ্গবন্ধুর দর্শন নিয়ে ২০৪১ সাল পর্যন্ত পথ-নকশা তৈরি করেছে সরকার’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ ডিসেম্বর ২০২২, ২০:১০আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ২০:১০

বঙ্গবন্ধুর দর্শন ও সোনার বাংলা গড়ার পথ-নকশা অনুয়ায়ী বাংলাদেশ হাঁটছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও মানবিক জাতি গঠনের যে লক্ষ্যমাত্রা আমাদের আছে, সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর লক্ষ্যে দেশের একটি গর্বিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন। বঙ্গবন্ধুর দর্শন নিয়ে ২০৪১ সালকে লক্ষ্য ঠিক করে পথ-নকশা তৈরি করেছে সরকার। সেই পথ-নকশা অনুয়ায়ী বাংলাদেশ হাঁটছে। সেজন্য বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সেইসঙ্গে সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে, গ্রামীণ অবকাঠামো আজ প্রতিষ্ঠিত।’

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের স্প্রিং-২০২৩ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একসময় আমাদের শুধুমাত্র ছয়টি বিশ্ববিদ্যালয় ছিল, এখন দেশে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় আছে জানিয়ে সমবায়মন্ত্রী বলেন, ‘আজকে এখানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, শিক্ষকরা হলেন জাতি গঠনের মেরুদণ্ড, ওনারাই সবচেয়ে সম্মনিত ব্যক্তি। কারণ ওনারাই আমাদের আগামী প্রজন্মকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। আর শিক্ষার্থীরা যতই পড়িবে ততই শিখিবে। যদি আমি শিখতে পারি, তাহলে আমি আমাকে সমৃদ্ধ করতে পারবো। দেশকে সমৃদ্ধ করতে পারবো।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমরা কাজ শুরু করেছি। এই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল আভ্যন্তরীণ সড়ক নির্মাণ। আমার অনুরোধে স্থানীয় সরকারমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর সংযোগ সড়কসহ ক্যাম্পাসের ভেতরে পিচঢালা সড়ক নির্মাণ করে দিয়েছেন। যা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের ও অহংকারের। আমরা বিশ্ববিদ্যালয় পরিবার মন্ত্রীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্প্রিং সেমিস্টার-২০২৩-এর প্রায় এক হাজার ৮০০ শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানের আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়কসমূহের উন্নয়নকাজের উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি, এলজিইডিইর প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, ভারতীয় সহকারী কমিশনার ড. রাজিব রঞ্জন, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, বিওটি সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বিওটি সদস্য প্রফেসর ড. মো. ফসিউল আলম, বিওটি সদস্য প্রফেসর ড. মো. সালেহ জহুর, রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার, ফ্যাকাল্টি ডিন ও ডিপার্ট্রেন্টের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবিএর সহযোগী অধ্যাপক আবদুললাহিল মামুন ও আইআইইউসির প্রক্টর মো. ইফতেখার উদ্দিন।

/এএম/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের