ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের

কক্সবাজার প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৩, ১২:৪০আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১২:৪০

কক্সবাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মিজানুর রহমান (২৫) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন। শনিবার (০৭ জানুয়ারি) রাত ১০টায় শহরের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন সংলগ্ন প্রধান সড়কের আমগাছ তলায় এই ঘটনা ঘটে।

মিজানুর রহমান মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ার আনসার উল্লাহর ছেলে। তিনি পাঁচ বছর ধরে কক্সবাজার শহরে ভাড়ায়অ অটোরিকশা চালিয়ে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হোসেন জানান, রাতে মিজান অটোরিকশা নিয়ে বাস টার্মিনালের গ্যারেজে ফিরছিলেন। রাত ১০টায় বিজিবি ক্যাম্প আমগাছতলা এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তিনি তা না দিতে চাইলে ধস্তাধস্তির একপর্যায়ে চিৎকার শুরু করেন। এ সময় ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

অটোরিকশাচালক নুরুল করিম বলেন, ‘সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মাস খানেক আগে একজন ইজিবাইকের চালককে হাত-পা বেঁধে তার গাড়ি নিয়ে গেছে। তবে তিনি ভয়ে মামলা করতে চাচ্ছেন না। কারণ, থানায় অভিযোগ করার পর ছিনতাইকারীরা উল্টো নানাভাবে হয়রানি করে। তারা প্রভাবশালী একজন জনপ্রতিনিধির আশ্রয়ে থাকে।’

আরেকজন চালক আমির হোসেন বলেন, ‘সন্ধ্যা হলেই এ সড়কটি ছিনতাইকারীদের দখলে চলে যায়। সড়কটির পাশে তেমন জনবসতি নেই। পুলিশও নিয়মিত টহল দেয় না। ফলে দুর্বৃত্তরা নির্বিঘ্নে ছিনতাই করে পালিয়ে যায়। তবে এ বিষয়ে পুলিশের তেমন নজরদারি নেই। হয়রানির ভয়ে ভুক্তভোগীরাও পুলিশকে জানাতে চায় না।’

স্থানীয়রা জানান, এলাকাটিতে প্রায় সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। পথরোধ করে অগ্নেয়াস্ত্র, চাপাতি ও ছুরি গলায় ধরে ভয় দেখিয়ে সব নিয়ে যায়। আবার সেসব অস্ত্র দিয়ে তারা হামলাও করে বসে। একটু অন্ধকার হলেই এই এলাকার ছোট-বড় সবাই ভয়ে থাকে।

কক্সবাজার শহর ফুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউর রহমান জানান, স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মিজানুরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি