তথ্যমন্ত্রীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, থানায় মামলা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ জানুয়ারি ২০২৩, ১৯:০৮আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ২১:১৮

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। 
মামলায় দেশের বাইরে থেকে পরিচালিত ‘লন্ডন বাংলা চ্যানেল’ নামে একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ও এর স্বত্বাধিকারী আবদুর রব ভুট্টোকে আসামি করা হয়।

বুধবার (১১ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরের চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি রুজু করা হয়। পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লন্ডন বাংলা চ্যানেল’ নামে একটি পেজ খুলে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে বসে আবদুর রব ভুট্টো দীর্ঘদিন ধরে নানা ধরনের দেশবিরোধী অপপ্রচার ও গুজব রটাচ্ছেন। সম্প্রতি দেশের জনগণকে বিভ্রান্ত করতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে জড়িয়ে অসত্য ও মিথ্যা তথ্য দিয়ে ভিডিও তৈরি ফেসবুক ও ইউটিউবে প্রচার করছেন। উদ্দেশ্যপ্রণোদিত ভিডিওটি আবার আবদুর রব ভুট্টো নিজের আইডি এবং আরও ৯টি ফেসবুক আইডি থেকে পোস্ট ও শেয়ার করেন।

মামলার বাদী মাসুদ রানা বলেন, ‘এসব অপপ্রচারে আমিসহ আমাদের নেতা তথ্যমন্ত্রীর হাজার হাজার কর্মী সমর্থকদের মাঝে ক্ষোভের সঞ্চার ঘটে। এই নিয়ে দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিদেশে বসে দেশের সম্মানিত ব্যক্তিদের নিয়ে এ ধরনের অপপ্রচার ও সম্মানহানি করে গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে মামলা করেছি। একই উদ্দেশে এসব মিথ্যা ভিডিওতে লাইক, শেয়ার ও কমেন্টকারীদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

চকবাজার থানার ওসি মঞ্জুর কাদের মজুমদার বলেন, তথ্যমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। মামলাটি পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে। দেশবিরোধী অপপ্রচার ও গুজব রটনাকারীদের শনাক্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি