চট্টগ্রামের নুপুর মার্কেটে আগুন, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ জানুয়ারি ২০২৩, ১৯:৫৭আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৯:৫৭

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকার নুপুর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের আট ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে রেলস্টেশনের বিপরীতে নুপুর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপপরিচালক আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকালে নুপুর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদ স্টেশনের আট ইউনিট সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে 
কীভাবে আগুনের সূত্রপাত এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

নুপুর মার্কেটের ব্যবসায়ী নুরুল আলম বলেন, ‘আগুনে আমার জুতার কারখানা ও অন্যদের বিভিন্ন পণ্যের গুদামসহ বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের।’

/এএম/ 
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী